উদ্দীপকের ধরন অনুযায়ী গ্রামীণ হাটের শ্রেণিবিভাগ দেখাও।
উত্তর: উদ্দীপকে গ্রামীণ হাটের অনুক্রমিক শ্রেণি বিভাজনের একটি ভাগকে উপস্থাপন করা হয়েছে। হাটের বিনিময় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাথমিক, সরবরাহী এবং সংগ্রহ সরবরাহী- এই তিন ভাগে গ্রামীণ হাটকে ভাগ করা যায়। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো: ছোট ছোট হাটসমূহকে প্রাথমিক হাট বলে। এ ধরনের হাট কোনো স্কুলের ধারে, দুই রাস্তার মিলনকেন্দ্র বা কোনো বড় গাছ, যেমন বটগাছকে ঘিরে গড়ে উঠে। এসব হাটে কোনো স্থায়ী দোকান থাকে না। আকারের দিক থেকে সরবরাহী হাট প্রাথমিক হাট অপেক্ষা বড়। এই হাটে কম পরিমাণ কৃষিপণ্য ওঠে। শহর থেকে আনা সামগ্রীর মধ্যে জামাকাপড়, কেরোসিন তেল ও লবণ উল্লেখযোগ্য। এ হাটে বিক্রেতারা বেশ দূর থেকে আসে।স্থানীয় পণ্যের সবচাইতে বড় সমাবেশ সংগ্রহ সরবরাহী হাটে হয়ে থাকে। এসব হাটে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বাইরে থেকে আসা ব্যবসায়ীদের নিকট পাইকারি হিসেবে পণ্য বিক্রি করে অথবা স্থানীয় ফড়িয়া বা দালালদের মাধ্যমে ব্যবসায় করে থাকে। এই হাট যখন নদীবন্দরের সুবিধা নিয়ে অনেক দূরবর্তী অঞ্চলকে সেবা দিয়ে থাকে তখন তা গঞ্জ নামে পরিচিত হয়। সুতরাং, ইয়াসিন মিয়ার নিকটস্থ হাটের মতো বাংলাদেশের বিভিন্ন স্থানে এমনকি বিশ্বের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে হাট বা বাজার বসে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকের ধরন অনুযায়ী গ্রামীণ হাটের শ্রেণিবিভাগ দেখাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




