উদ্দীপকের আরিফ ও তার ভাই রবির, বসবাসকৃত অঞ্চল দুটি নগরায়ণের ধারায় কোন পর্যায়ে পড়ে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আরিফ ও তার ভাই রবির বসবাসকৃত অঞ্চল দুটি হলো কুষ্টিয়ার দর্শনা এবং বগুড়ার মহাস্থানগড় যা যথাক্রমে ইংরেজ আমলের নগরায়ণ ও প্রাচীনকালের নগরায়ণের আওতাভুক্ত। সাধারণভাবে নগরায়ণ বলতে নগরের উদ্ভব, বিকাশ ও বৃদ্ধিকে বোঝানো হয়েছে। অর্থাৎ গ্রামীণ কৃষিভিত্তিক কর্মকান্ড ব্যতীত কৃষিবিহীন অর্থনৈতিক কর্মকান্ডের পুঞ্জীভবনের বিকাশসাধনই নগরায়ণ। উদ্দীপকে আরিফ কুষ্টিয়ার দর্শনায় চাকরি করে যা ইংরেজ আমলের নগরায়ণের আওতাভুক্ত। ইংরেজ আমলে অর্থাৎ ১৯৪৭ সালের পূর্বপর্যন্ত বাংলাদেশের নগরায়ণের ধারার কিছুটা পরিবর্তন হয়। এ সময় নগরের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং নতুন আঙ্গিকে নগরায়ণের ধারা অব্যাহত থাকে। এ সময় প্রশাসনকেন্দ্রিক পৌরকেন্দ্রগুলোতে একটি ধারাবাহিকতা বিরাজ করে। অন্যদিকে, রবি বগুড়ার মহাস্থানগড়ে চাকরি করে। উক্ত স্থানটি প্রাচীনকালের নগরায়ণের আওতাভুক্ত। খ্রিস্টপূর্ব প্রায় তিনশত বছর পূর্বে গঙ্গা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলে 'গঙ্গোত্রী' নামক শহরের অস্তিত্ব পাওয়া যায়; যা বাংলাদেশের প্রাচীনতম নগর। এ সময়কার নগরায়ণ গেড়ে উঠেছে বিভিন্ন চাহিদাকে কেন্দ্র করে। তাম্রলিপি, কোটিবর্ষ, বিক্রমপুর, মহাস্থানগড় প্রভৃতি নগর এ সময়ে গড়ে উঠেছিল।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকের আরিফ ও তার ভাই রবির, বসবাসকৃত অঞ্চল দুটি নগরায়ণের ধারায় ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




