গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য ব্যাখ্যা করো।
উত্তর: গ্রামীণ পরিসরে হাট হচ্ছে আর্থসামাজিক স্নায়ুকেন্দ্র। এ হাটের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ভোগ্যসামগ্রী সংগ্রহ করতে সক্ষম হয়। বিভিন্ন আর্থিক কর্মকাণ্ড সম্পাদনের জন্য মানুষ হাটে গমন করে। সাধারণভাবে হাটকে পণ্য বিনিময় কেন্দ্র হিসেবে চিহ্নিত করলেও ঐতিহ্যগতভাবে হাট হচ্ছে গ্রামীণ সংস্কৃতির ভিত্তি। পারস্পরিক কলহের বিচার বা মীমাংসা এই হাটে হতে দেখা যায়। এছাড়া হাটে যাত্রা, গান, ম্যাজিক ইত্যাদি সংঘটিত হয়, যা তাদের সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখে। সর্বোপরি গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য ব্যাখ্যা করো।
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




