মাটি কীভাবে বসতি স্থাপনে সহায়তা করে?
উত্তর: জনবসতি গড়ে ওঠার জন্য মাটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাটির উর্বরাশক্তির ওপর ভিত্তি করে বসতি স্থাপন করা হয়। পৃথিবীর হিমবাহ বা বরফ ঢাকা অঞ্চলে মাটি না থাকায় সেগুলো জনশূন্য বললেই চলে। একই কারণে কাশ্মির, নেপাল ও ভুটানের অনেক অঞ্চল বসবাসযোগ্য নয়। আবার উত্তর ভারতের বিশাল সমভূমিতে একই প্রকার মৃত্তিকার গঠন, তাদের উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বসতি গড়ে ওঠার পক্ষে খুব উপযোগী বলে এটি পৃথিবীর মধ্যে অন্যতম জনবহুল অঞ্চল। উর্বর মাটিতে পুঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে, কিন্তু মাটি অনুর্বর হলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। তাই মাটি বসতি স্থাপনে বিশেষভাবে সহায়তা করে থাকে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
মাটি কীভাবে বসতি স্থাপনে সহায়তা করে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর




