উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমিতে সমস্যার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: টঙ্গী শিল্প এলাকায় আবু মিয়ার ২ বিঘা জমি আছে। যেখানে প্রচুর র শিল্পের অবস্থান থাকায় শিল্প নির্গত বর্জ্যের কারণে পরোক্ষভাবে তার জমিতে মাটি দূষণ হয়। শিল্পকারখানায় বর্জ্য থাকলে সেই বর্জ্য পার্শ্ববর্তী মাটিকে দূষিত করে। শিল্পকারখানার নিক্ষেপিত বর্জ্য পদার্থ যথা: ভারী ধাতু, বিষাক্ত রাসায়নিক উপজাত পদার্থ এবং পৌরসংস্থার বর্জ্য পদার্থ যেমন- গার্বেজ, রাবিশ দ্রব্য, গ্লাস, কাগজ, ধাতব পদার্থ, প্লাস্টিক তন্তু, ব্যাটারি প্রভৃতি স্তূপীকরণ, বর্জ্য পুনরাবর্তন এবং যথাযথ ব্যবহারের অভাবে ক্রমে জলবায়ুঘটিত কারণে মাটি দূষিত হয়। এছাড়া পশু-পাখির খামারের মলমূত্র, কঠিন জ্বালানি, ছাই, কীটনাশক ও রাসায়নিক সার, মৃত জীবের ধ্বংসাবশেষ, তাপবিদ্যুৎ ও পারমাণবিক শক্তি কেন্দ্রের প্রভাব, ইটখোলার প্রভাব, ভূগর্ভস্থ পানি প্রভৃতি মাটিকে দূষিত করে। তাই বলা যায় বিভিন্ন শিল্পকারখানা স্থাপনের ফলে যে পার্শ্ববর্তী মাটি দূষণ হয় তার ফলে উৎপাদন হ্রাস পায়।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমিতে সমস্যার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




