উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমির সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মাটি দূষণের কথা বলা হয়েছে। বিভিন্ন দূষিত উপাদানযুক্ত হয়ে যখন উর্বর মাটি তার স্বাভাবিক কার্যক্রম হারায় তখন মাটি দূষণ সংঘটিত হয়। বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ এ দূষণের সাথে জড়িত। কতকগুলো পদক্ষেপ এ দূষণকে কমাতে পারে। নিচে মাটি দূষণ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করা হলো- পশুপাখির মলমূত্র যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে রাখতে হবে। কঠিন জ্বালানি ছাই যেখানে সেখানে না ফেলে কোনো নির্দিষ্ট স্থানে জমা করে রাখলে মাটি দূষিত হতে পারে না। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা কমিয়ে জৈব সার ও জৈব-রাসায়নিক সার প্রয়োগের ব্যবস্থা করলে দূষণ কম হয়। মৃত জীবের ধ্বংসাবশেষ যেখানে সেখানে না ফেলে মাটিতে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রের নির্গত ছাই, আবর্জনা ইত্যাদি যত্রতত্র না ফেলে যথাযথ শোধনের পর নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করা দরকার। এজন্য মানুষকে সচেতন করতে হবে। যেসব আবর্জনা ও বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলা যায় সেগুলো পুড়িয়ে ফেললে ভূমি দূষণ প্রতিরোধ করা যায়। মাটিতে ইট না পুড়িয়ে যান্ত্রিক উপায়ে কোনো মঞ্চের উপর পোড়ানোর ব্যবস্থা করতে হবে। সেচের কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি ব্যবহার করলে জমির লবণাক্ততা বৃদ্ধিজনিত সমস্যা বন্ধ করতে হবে। এ ছাড়া দালানকোঠার ধ্বংসাবশেষ কোনো যন্ত্র দ্বারা ধ্বংস করতে হবে বা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। সর্বোপরি মাটি দূষণ প্রতিরোধের সার্বিক সচেতনতা বৃদ্ধি আবশ্যক।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমির সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




