উল্লিখিত বিষয়টি বাংলাদেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে তার তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির কথা বলা হয়েছে। জনশক্তি রপ্তানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ ক্ষুদ্র আয়তনের একটি বিশাল জনঅধ্যুষিত দারিদ্র্যপীড়িত দেশ। এদেশের বেশিরভাগ জনগোষ্ঠীই অশিক্ষিত ও অর্ধশিক্ষিত। এদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে তিনটি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে জনশক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ও প্রবৃদ্ধিতে জনশক্তি রপ্তানি বিরাট ভূমিকা পালন করে থাকে। গত কয়েক বছর আগে যখন সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল তখনও বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বিরাজ করে। অর্থনৈতিক বিশ্লেষকরা জনশক্তি রপ্তানিকেই অর্থনৈতিক স্থিতিশীল অবস্থাতে ভূমিকা রাখার কথা বলেছেন। জনশক্তি রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তা দেশের মানুষের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা পালন করে থাকে। এছাড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এটি ভূমিকা পালন করে থাকে। জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশে বেকারত্ব হ্রাস পায়। এর ফলে দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধিত হয়। সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য জনশক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান। জনশক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উল্লিখিত বিষয়টি বাংলাদেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে তার তাৎপর্য ব…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




