উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানটি ঢাকা । ঢাকা বাংলাদেশের রাজধানী এবং প্রশাসনিক কেন্দ্র। কেন্দ্রীয় অবস্থান, সারা দেশের সাথে সহজ ও সুবিধাজনক যোগাযোগ এবং ঐতিহাসিকভাবে ঢাকার গুরুত্ব একে প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা যোগাযোগের সুবিধা নিয়ে মুঘল আমল থেকেই প্রশাসনিক কেন্দ্র (শায়েস্তা খাঁর প্রাদেশিক রাজধানী) হিসেবে গড়ে উঠেছে। সে ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশে ঢাকাই হয় রাজধানী। দেশের প্রায় মধ্যভাগে অবস্থিত এ অঞ্চলের সাথে সারা দেশের নৌ যোগাযোগ ছিল খুবই সুবিধাজনক। পরবর্তীতে সড়ক, রেল ও আকাশপথও একে কেন্দ্র করেই বিস্তৃত হয়। এককেন্দ্রিক রাষ্ট্রের শাসনব্যবস্থা ঢাকাকেন্দ্রিক হওয়ায় প্রশাসনিক কার্যক্রমও ঢাকাকে কেন্দ্র করে পরিচালিত হতে থাকে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বিনোদন প্রভৃতির প্রয়োজনে ঢাকাতেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, পার্ক তৈরি হতে থাকে। ফলে স্বাস্থ্য, শিক্ষা খাতের (মৌলিক চাহিদা) উন্নয়নে যেসব প্রশাসনিক কার্যক্রম তাও ঢাকাকেন্দ্রিক হয়ে পড়ে। এভাবে দেখা যায় বিচারিক কার্যক্রমের কেন্দ্রও ঢাকায় গড়ে তোলা হয় । সুতরাং বলা যায়, প্রথমত প্রাকৃতিক যোগাযোগের সুবিধাকে কাজে লাগিয়ে ঢাকা প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে আর্থসামাজিক সকল সুবিধা বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল ঢাকায় সন্নিবেশিত হয় এবং আইন, বিচার এবং শাসন বিভাগ রাজধানী ঢাকাতে কেন্দ্রীভূত হয়। ফলে ঢাকা হয়ে ওঠে এককেন্দ্রিক রাষ্ট্র বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়ার কারণ ব্যা…
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




