১ নম্বর চিত্রে বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ১ নম্বর চিত্রে উল্লিখিত বসতিটি হচ্ছে রৈখিক বা দণ্ডাকৃতি বসতি। এ ধরনের বসতি একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু কিছু ক্ষেত্রে সামাজিক কারণে এ ধরনের বসতি গড়ে ওঠে। নদীর প্রাকৃতিক বাধ, খালের কিনারা এবং রাস্তা বা রেলপথের কিনারায় এ ধরনের বসতি গড়ে ওঠে। এ অবস্থায় সংঘটিত পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর প্রত্যেকটির মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এ ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসেবে। বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এ ধরনের বসতির জন্য সুবিধাজনক। নদীর প্রাকৃতিক বাঁধ, পুরাতন নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে ওঠে। তবে ধরনটি সর্বদা সোজা হয় না। কখনো কখনো উচ্চভূমির প্রাকৃতিক বন্ধুরতাকে অনুসরণ করে। রৈখিক ধরনের উদাহরণ হলো- অপরিণত বদ্বীপ অঞ্চল, পরিণত বদ্বীপের নিম্নাঞ্চল এবং সক্রিয় বদ্বীপ অঞ্চল।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
১ নম্বর চিত্রে বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর




