২ নম্বর চিত্রের বসতির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এ যে বসতিটি লক্ষ করা যায় তা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। এ ধরনের বসতির গঠন প্রক্রিয়া খুবই সরল প্রকৃতির। নিচে এ সম্বন্দ্বে আলোকপাত করা হলো- গোষ্ঠীবদ্ধ বসতিতে কোনো একস্থানে বেশ কয়েকটি পরিবার অনেক বাসগৃহে একত্রিত হয়ে বসবাস করে। এ ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এ ধরনের বসতিতে এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকান্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তবে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। সুতরাং দেখা যায়, চিত্র-২ তে সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও পানি উৎসের ওপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
২ নম্বর চিত্রের বসতির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর




