উদ্দীপকের সাওনের বসতি গড়ে ওঠার কারণগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সাওনের গ্রামের বসতিগুলো গ্রামীণ বসতির অন্তর্ভুক্ত। ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ প্রভৃতি কর্মকাণ্ডে নিয়োজিত জনগোষ্ঠীর বসতিই হচ্ছে গ্রামীণ বসতি। গ্রামে তুলনামূলক সহজে কৃষি, পশুপালন, মৎস্য চাষ করা যায় বিধায় অধিকাংশ গ্রামীণ বসতি গড়ে ওঠে। গ্রামীণ বসতি মূলত কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্কুল, কলেজ, হাসপাতাল থাকে না। এখানে অধিকাংশ লোকই দরিদ্র শ্রেণির, তাই এসব অঞ্চলে কাঁচা বাড়ি লক্ষ করা যায়। তবে প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির তারতম্যের জন্য বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রকার বসতি গড়ে উঠতে দেখা যায়। স্থানভেদে কোথাও নিবিড়, কোথাও সারিবদ্ধ, কোথাও বিক্ষিপ্ত, কোথাও অনুকেন্দ্রিক, পুঞ্জীভূত প্রভৃতি ধরনের বসতি গড়ে ওঠে। গ্রামে অনুন্নত যোগাযোগ ব্যবস্থাও তথ্য প্রযুক্তির কম ব্যবহার, কৃষিভিত্তিক সমাজ, শিল্পকারখানা কম হওয়া প্রভৃতির প্রভাব গ্রামীণ বসতির মধ্যে ফুটে ওঠে। বর্তমানে অনেক গ্রামে শিল্পকারখানা গড়ে উঠলেও গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। তাই কৃষিকে কেন্দ্র করেই বেশিরভাগ গ্রামীণ বসতি গড়ে উঠেছে। উদ্দীপকে সাওনদের গ্রামের বহুলোক কৃষি কাজ করে এবং বাড়িগুলো কাঁচা/আধা পাকা। তাই এটি গ্রামীণ বসতির অন্তর্ভুক্ত।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকের সাওনের বসতি গড়ে ওঠার কারণগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




