সাওন ও তার বড় ভাইয়ের রসবাসকৃত বসতির বৈশিষ্ট্যের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাওন ও তার বড় ভাইয়ের বসবাসকৃত বসতির অর্থাৎ গ্রাম ও শহরের বসতির বৈশিষ্ট্যের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। গ্রামীণ বসতি ও শহরের বসতির মধ্যে উন্নয়নগত দিক থেকে বিস্তর পার্থক্যের কারণে তাদের মধ্যে বৈশিষ্ট্যগত তারতম্যও পরিলক্ষিত। হয়। শহর এলাকায় মানুষ কৃষিভিত্তিক পেশা পরিত্যাগ করে শিল্পভিত্তিক পেশায় আত্মনিয়োগ করে। শহর এলাকায় সেবামূলক কর্মকাণ্ড বেশি পরিলক্ষিত হয়। যেমন- শহরাঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, হাসপাতাল, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি পরিলক্ষিত হয়। শহর অঞ্চলের জনগোষ্ঠী শিক্ষা-দীক্ষায় আধুনিক এবং এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড তথা শিল্পায়ন দ্রুততর বৃদ্ধি পেতে থাকে যে কারণে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ-সুবিধা বিরাজ করে। তাইসেখানকার বসতিগুলোতে ঘনবসতি পরিলক্ষিত হয়। এছাড়া শহরের মানুষ পাকা বাড়ি বা অট্টালিকায় বসবাস করে। অর্থাৎ শহরের বসতির মধ্যে উন্নত জীবনযাপন পরিলক্ষিত হয়। অন্যদিকে গ্রামাঞ্চলের মানুষ কৃষিকেই তাদের অর্থনৈতিক কর্মকান্ডের একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করে থাকে। গ্রামাঞ্চলে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত স্কুল, কলেজ, হাসপাতাল থাকে না। তাই এখানকার বসতিতে বিক্ষিপ্ত ধরনের কৃষিভিত্তিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। তবে অনুন্নত জীবনযাপন ভৌগোলিক ও অর্থনৈতিক পার্থক্যের কারণে স্থানভেদে বিক্ষিপ্ত, রৈখিক, অনুকেন্দ্রিক পুঞ্জীভূত প্রভৃতি বসতি পরিলক্ষিত হয়। অতএব সাওন ও তার ভাইয়ের বসবাসকৃত বসতির অর্থাৎ গ্রামীণ ও শহরের বসতির বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
সাওন ও তার বড় ভাইয়ের রসবাসকৃত বসতির বৈশিষ্ট্যের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




