'ক' ও 'খ' বসতির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: ক' এবং 'খ' হলো যথাক্রমে পুঞ্জীভূত বসতি এবং বিক্ষিপ্ত বসতি। নিচে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক কারণে যখন অনেকগুলো ঘরবাড়ি পরস্পর খুব কাছাকাছি অবস্থিত হয়ে একটি সম্মিলিত রূপ লাভ করে তখন তাকে পুঞ্জীভূত বসতি বলে। এ বসতিগুলোর সংখ্যা সবচেয়ে বেশি। পুঞ্জীভূত বসতি এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা পরিলক্ষিত হয়। ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষ ঐসব এলাকায় বসতি স্থাপন করে। সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে পুঞ্জীভূত বসতি খুবই কার্যকরী। কারণ এ বসতিতে-কত্রে জীবন অতিবাহিত হয়। ফলে একে অপরের সাহায্যে আসে। পুঞ্জীভূত বসতি সাধারণত নদীর তীরকে কেন্দ্র করে সমতলভূমির ওপর গড়ে উঠতে দেখা যায়। পুঞ্জীভূত বসতি থেকে কৃষিজমি একটু দূরে থাকে। ফলে কৃষিজমি দেখাশোনা করা কষ্টকর হয়। পুঞ্জীভূত বসতিতে জনসংখ্যার ঘনত্ব বেশি।অন্যদিকে বিক্ষিপ্ত বসতি সাধারণত ২/৩টি ঘরের একটি ছোট বসতি। যেখানে ৫/৭ জনের আবাসস্থল রয়েছে। এ ধরনের বসতি সাধারণত সমভূমি এলাকায় কৃষিজমির আশেপাশে গড়ে উঠতে দেখা যায়। বিক্ষিপ্ত বসতিতে বসবাসকৃত লোকজন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এসব এলাকার বসবাসকৃত লোকজন সহজ, সরল সাধারণ প্রকৃতির হয়। তবে তাদের মধ্যে সামাজিক নিঃসঙ্গতা থাকায় ভাবের আদান-প্রদান ঘটে না। তাই তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ খুবই কম থাকে। n পরিশেষে বলা যায়, উপরের 'ক' তথা পুঞ্জীভূত এবং 'খ' তথা বিক্ষিপ্ত বসতির তুলনামূলক আলোচনায় বোঝা যায়- প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রেই বিক্ষিপ্ত বসতির চেয়ে পুঞ্জীভূত বসতির সুবিধা বেশি।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
'ক' ও 'খ' বসতির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর




