আশিক ও অনিকের টিভিতে দেখা বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আশিক ও অনিকের টিভিতে দেখা বসতি গড়ে ওঠার কারণ হলো জলবায়ুর ভিন্নতা। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ জীবনের একান্ত প্রয়োজন থেকেই বসতির সৃষ্টি। পথ-ঘাটের অবস্থা নিয়ে বিভিন্ন গৃহে বা ক্ষুদ্র ক্ষুদ্র গৃহে যে জনমন্ডলীর সমাবেশ গড়ে ওঠে তাকেই বসতি বলা হয়। উদ্দীপকের আশিক ও অনিক জিওগ্রাফি চ্যানেলে উত্তর কানাডার এক্সিমোদের 'ইগলু' নামক গম্বুজাকৃতির বরফের ঘর দেখেছে। এটি এক ধরনের বসতি। এ ধরনের বসতি গড়ে উঠেছে ঐ অঞ্চলের জলবায়ুগত কারণে। শীতকালে এস্কিমোরা উল্লিখিত বরফের ঘরে বাস। করে। কিন্তু আবার যখন জলবায়ুর পরিবর্তন হয় অর্থাৎ গ্রীষ্মকাল শুরু হয় তখন বরফ গলতে শুরু করে। এ সময় তারা সীলমাছের চামড়া দিয়ে তাঁবু দ্বারা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। মূলত জলবায়ুর ভিন্নতার কারণে একই অঞ্চলে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ধরনের বসতি গড়ে তোলে। ঐ অঞ্চলগুলোয় প্রচন্ড ঠান্ডা আবহাওয়া বিরাজ করায় এ ধরনের বসতি গড়ে ওঠতে দেখা যায়।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
আশিক ও অনিকের টিভিতে দেখা বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




