অনিকের ভাবনার সাথে তোমার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের অনিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠার কথা ভাবছিল। তার এ ভাবনার কারণ ছিল ভৌগোলিক পরিবেশের প্রভাব। আমরা জানি, বসতির ভিন্নতায় এক একটি অঞ্চলে একএক ধরনের বসতি গড়ে ওঠে। এর মূল কারণ ভৌগোলিক পরিবেশ যেমন- ভূমির অবস্থান, জলভাগের অবস্থান, জলবায়ুর প্রকৃতি, বন্যার প্রাদুর্ভাব, জলাবদ্ধতা প্রভৃতি। পৃথিবীর প্রতিটি অঞ্চলেই বসতি স্থাপনে আবাদযোগ্য ভূমিকে সর্বদাই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ভূমি উর্বর হলে কৃষি আবাদ ভালো হয়। এ কারণে চাষাবাদের সুবিধার জন্য কৃষিজমির পাশ দিয়ে লম্বালম্বি রাস্তা বরাবর রৈখিক বা দন্ডাকৃতির বসতি গড়ে ওঠতে দেখা যায়। অন্যদিকে পানীয় জলের সহজলভ্যতা যেখানে বেশি সেসব অঞ্চলেও বসতি গড়ে ওঠতে দেখা যায়। এ কারণে নদী তীরবর্তী অঞ্চলেও বসতি গড়ে উঠতে দেখা যায়। আবার, জলবায়ুর ভিন্নতার কারণে শীতকালে এক ধরনের বসতি এবং গরমকালে অন্য ধরনের বসতি তৈরি করা হয়। বন্যা ও' জলাবদ্ধতার কারণেও বসতির ভিন্নতা পরিলক্ষিত হয়। বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু করে ঘন সন্নিবিষ্ট করে বসতি গড়ে তোলে। আবার জলাবদ্ধতার কারণে অঞ্চলভেদে মাটি ভরাট করে বসতি গড়ে তুলতে দেখা যায়। তাই উদ্দীপকের অনিকের ভাবনায় ভৌগোলিক পরিবেশের প্রভাবের কারণে বসতির তারতম্যতা পরিলক্ষিত হয় তা যথেষ্ট যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
অনিকের ভাবনার সাথে তোমার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




