উদ্দীপকে উল্লিখিত 'খ' স্থানের বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' স্থানের বসতি হচ্ছে সারিবদ্ধ বা সরলরৈখিক বসতি। যেসব বসতি এলাকার ঘরগুলো কোনো প্রাকৃতিক কারণে পাশাপাশি অবস্থিত হয়ে বহুদূর পর্যন্ত একটি দীর্ঘ অবিচ্ছিন্ন আকারে থাকে তাকে সারিবদ্ধ বসতি বলে। নদীর পার্শ্ববর্তী প্রাকৃতিক বাঁধ, রাস্তা বা রেলপথের উভয় পাশে বা দেশের উপকূলভাগে অবস্থিত বালিয়াড়ির পিছনে সরল রেখার আকারে সারিবদ্ধ বসতি গড়ে ওঠে। এ ধরনের বসতি গড়ে ওঠার অন্যতম কারণ হলো বসতির মধ্যে কিছুটা ফাঁকা স্থান থাকে। এ স্থানটুকু কৃষি খামার হিসেবে ব্যবহৃত হয়। একদিকে নদী অন্যদিকে কৃষি খামার থাকার দরুন এসব অঞ্চলে নদী ও রাস্তা ঘেঁষেঅনেক পরিবার এসে তাদের বসতি নির্মাণ করে থাকে। তাছাড়া পানির পর্যাপ্ততা ও কৃষি জমির উপস্থিতি থাকায় এ অঞ্চলে ফসল খুব ভালো জন্মে। যার ফলে এসব অঞ্চলে মানুষ বসতি নির্মাণ করতে থাকে। ফলশ্রুতিতে দেখা যায় এ ধরনের বসতি নদীর তীর ঘেঁষে অনেকটা সারিবদ্ধ বা সরলরৈখিক আকারে পরিণত হয়। আবার কিছু কিছু বসতি রাস্তা রেলপথের উভয় পাশে ঘেঁষে স্থাপন করতে দেখা যায়। মূলত পানি ও কৃষিজমির সহজলভ্যতার কারণেই সারিবদ্ধ বা সরলরৈখিক বসতি গড়ে ওঠে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' স্থানের বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
[সকল বোর্ড ২০১৬]উত্তর
উত্তর
উত্তর
উত্তর




