'ক' ও 'খ' স্থানের বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' স্থানের বসতি হচ্ছে বিক্ষিপ্ত বসতি। অন্যদিকে 'খ' স্থানের বসতি হচ্ছে সরলরৈখিক বসতি। দুটি স্থানে দু' ধরনের বসতি গড়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে ভূপ্রকৃতিগত ভিন্নতা। নিচে দুটি স্থানে দু'ধরনের বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- 'ক' বসতি/বিক্ষিপ্ত বসতি সাধারণত ছড়িয়ে-ছিটিয়ে থাকে। অর্থাৎ একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি বেশ দূরে অবস্থিত। এছাড়া এবসতির ক্ষেত্রে কৃষিভূমিগুলো বাড়ির কাছে থাকায় কৃষিজমি দেখাশুনা করতে কৃষকের সুবিধা হয়। তাছাড়া এসব বসতির মাঝে অনেকগুলো নদীর সঙ্গমস্থল হওয়ায় এ ধরনের বসতি গড়ে ওঠে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের স্রোতজ বনভূমি অঞ্চল এবং পাহাড়িয়া অঞ্চলে 'ক' আকৃতির অর্থাৎ বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়। পক্ষান্তরে, 'খ' বসতি/সরলরৈখিক বসতির ঘরগুলো কোনো প্রাকৃতিক কারণে পাশাপাশি হয়ে বহুদূর পর্যন্ত একটি দীর্ঘ অবিচ্ছিন্ন আকারে থেকে সারিবদ্ধ বা সরলরৈখিক বসতি গঠন করে। সাধারণত এ ধরনের বসতি নদীর পার্শ্ববর্তী প্রাকৃতিক বাঁধ, রাস্তা বা রেলপথের উভয় পার্শ্বে বা দেশের উপকূল ভাগে অবস্থিত বালিয়াড়ির পেছনে সরলরেখা আকারে গড়ে ওঠে। বাংলাদেশের বিভিন্ন নদীর পাশে এ ধরনের বসতি দেখা যায়। এছাড়া সিলেটের হাওর বা অশ্বখুরাকৃতি হ্রদের পাশে এ ধরনের বসতি দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকের দুটি বসতির মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য বিদ্যমান।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
'ক' ও 'খ' স্থানের বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
[সকল বোর্ড ২০১৬]উত্তর
উত্তর
উত্তর
উত্তর




