উদ্দীপকের আলোকে বিভিন্ন ধরনের বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ বসতির ধরনের উল্লেখ আছে এবং তা হলো- সারিবদ্ধ বসতি, পুঞ্জীভূত বসতি ও বৃত্তাকার বসতি। নিচে উক্ত বসতি তিনটির বৈশিষ্ট্য আলোচনা করা হলো- রৈখিক বসতি: নদী বা খালের পাড় ঘেঁষে যে ধরনের বসতি গড়ে ওঠে তাকে রৈখিক বসতি বলে। শহর এলাকার কাছাকাছি সড়কপথ ও রেলপথের ধারে গড়ে ওঠা সারিবদ্ধ বাড়িগুলোর মধ্যে দূরত্ব কম। বাসিন্দাদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ থাকে। পুঞ্জীভূত বসতি: নিবিড়ভাবে গড়ে ওঠা বসতিকে পুঞ্জীভূত বসতি। বলে। বসতিতে এক বাড়ি থেকে অন্যবাড়ির দূরত্ব কম।। বসতবাড়িগুলো একত্রিতভাবে অবস্থিত। স্থানীয় সুযোগ-সুবিধা অনুযায়ী পরিবহনের বন্দোবস্ত আছে। বৃত্তাকার বসতি : গোষ্ঠীবদ্ধভাবে বিন্যস্ত বসতির সামগ্রিক নকশাটি। বৃত্তের মতো হলে তাকে বৃত্তাকার বসতি বলে। বৃত্তাকার বসতির অন্তর্গত বাড়িঘরগুলো একে অন্যের কাছাকাছি ঘনসন্নিবিষ্ট হয়। বৃত্তাকার বসতির কেন্দ্রস্থলে গৃহপালিত প্রাণীদের রাখার জায়গা এবং উৎসবে সবাই মিলে নাচ-গান করার মতো ফাঁকা জায়গা থাকতে পারে। সুতরাং বলা যায় যে, উল্লিখিত বসতিগুলোর মধ্যে বৈচিত্র্যময় বসতি পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বিভিন্ন ধরনের বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




