উদ্দীপকের আলোকে সমভূমি ও পার্বত্য ভূমির বসতির ভিন্নতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ বসতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশে উদ্দীপকের ঐ বসতিগুলো ছাড়াও সমভূমি এলাকা ও পাহাড়ি এলাকায় মানুষ বসতি স্থাপন করেছে। উক্ত দুটি এলাকায় বসতি স্থাপনে ভিন্নতা পরিলক্ষিত হয়। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো- সমভূমি এলাকায় ভূমিগুলো উর্বর প্রকৃতির। নদীনালা, খাল, বিল বেশি পরিমাণে সমভূমি এলাকায় বিদ্যমান বলে ঐসব এলাকায় শস্য আবাদ বেশি হয়। আবার, গাছপালা জন্মে পশুপাখি প্রভৃতিও বেশি থাকে। এছাড়া সমতলভূমিতে রাস্তাঘাট তথা যোগাযোগ ব্যবস্থা আধুনিক এবং যার ফলশ্রুতিতে এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ করা সহজতর বলে সমভূমি এলাকাতে মানুষ অধিক পরিমাণে বসতি স্থাপন করে। এছাড়া সমতল রাস্তার দু'পাশে কিংবা চারপাশে বসতি স্থাপন করা যায় এবং এর ফলে একে অন্যের মধ্যে সুসম্পর্ক ও আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার মনোভাব পোষণ করা যায়। ফলে এ অঞ্চলে বসতি স্থাপনের অনুকূলে হওয়ায় পুঞ্জীভূত বসতি, সারিবদ্ধ বসতি পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সমভূমি ও পার্বত্য ভূমির বসতির ভিন্নতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




