উক্ত বিষয়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের বিষয়টি হলো হাট। হাট হচ্ছে নিয়মিত বিরতি দিয়ে নির্ধারিত স্থানে ক্রেতা-বিক্রেতার মিলিত হওয়া। গ্রামীণ পরিসরে বাজার, অপেক্ষা হাটের গুরুত্ব অনেক বেশি। হাটের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। হাটের বৈশিষ্ট্যসমূহ হলো- পণ্যসামগ্রী নেওয়া এবং ক্রেতা বিক্রেতাদের যাতায়াতের সুবিধাকে মাথায় রেখে অপেক্ষাকৃত সমতল বন্যামুক্ত জমিতে সাধারণত সপ্তাহের নির্দিষ্ট এক বা দুই দিন গ্রামীণ হাটবাজার বসে। হাটের বিক্রেতারা দূরদূরান্ত থেকে এলেও ক্রেতারা নিকটবর্তী অঞ্চল থেকে আসে। পরস্পর নিকটবর্তী হাটসমূহে নিজেদের মধ্যে প্রতিযোগিতা এড়ানোর জন্য এক ধরনের সমঝোতার মাধ্যমে হাট বসার দিনক্ষণ নির্ধারিত হয়। হাটে সাধারণত বিক্রেতার জন্য অস্থায়ী ছাউনি থাকে। তবে বর্তমান সময়ে অনেক বড় হাটে স্থায়ী দোকান ও গুদামঘর দেখতে পাওয়া যায়। গ্রামীণ হাট গ্রামীণ জীবনের মিলনমেলা হিসেবেও কাজ করে থাকে। গ্রামীণ পটভূমিতে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক প্রতিষ্ঠানের সঙ্গে হাটের যোগসূত্র থাকায় স্থানীয় প্রশাসনিক অবকাঠামোর আশপাশে হাট গড়ে ওঠে। সুতরাং বলা যায়, যেকোনো স্থানে 'গ্রামীণ হাটবাজার বসে না। সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গ্রামীণ হাটবাজার প্রতিষ্ঠা হয়। আর গ্রামীণ মানুষের চাহিদার ভিত্তিতেই বাংলাদেশের অধিকাংশ হাটবাজার গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উক্ত বিষয়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




