এ ধরনের খনিজ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে অপচয়রোধ ও মিতব্যয়িতার ক্ষেত্রে কী ধরনের সচেতনতার অবলম্বন করা প্রয়োজন আলোচনা করো।
উত্তর: রিতু ঘোষের দেখা অপচয় হওয়া সম্পদটি প্রাকৃতিক গ্যাস। এ সম্পদটি সংরক্ষণে অপচয়রোধ করার সাথে সাথে মিতব্যয়ীও হতে হবে। এ জন্য নিজের পদক্ষেপগুলো গ্রহণ করা যায়- ১. মিতব্যয়িতা: অপচয় নিবারণের মাধ্যমে ও ব্যবহারের বাহুল্য বর্জন করে সংরক্ষণ করা যায়। ২. পরিবর্তিত দ্রব্যের ব্যবহার: ক্ষয়িষ্ণু সম্পদের ব্যবহার হ্রাস করে প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি করলে সম্পদ সংরক্ষিত হয়। যেমন- বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্ষয়িষ্ণু সম্পদ গ্যাস ব্যবহার কমিয়ে প্রবাহমান জলশক্তি ব্যবহার করলে গ্যাস সংরক্ষিত হয়। ৩. অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার: অগ্রাধিকার ভিত্তিতে খাত নির্ধারণ করে গ্যাস ব্যবহার করে সংরক্ষণ করা যায়। ৪ . প্রযুক্তির উৎকর্ষ: সরাসরি ব্যবহার না করে প্রযুক্তিগত সাহায্যে নিয়ে কোনো বস্তুর ব্যবহার তার উৎকর্ষ বৃদ্ধি করে এবং সংরক্ষণে সহায়তা করে। যেমন- প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার না করে শক্তি উৎপাদনের মাধ্যমে ব্যবহার করলে তার উৎকর্ষ ও কার্যকারিতা বৃদ্ধি পায়। ৫. অপচয় বন্ধ করা: সম্পদ উৎপাদন ও ব্যবহারের সময় অপচয় বন্ধ করে সম্পদ সংরক্ষণ করা যায়। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে তাই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন। ৬. সংস্কৃতির মান উন্নয়ন: সুসংস্কৃত উন্নত মানবিক গুণাবলি প্রাকৃতিক গ্যাস সংরক্ষণে সাহায্য করবে। শিক্ষার প্রসার এ কাজে প্রধান ভূমিকা পালন করে। ৭. সচেতনতা বৃদ্ধি: ভবিষ্যৎ বংশধরদের জন্য গ্যাস যে সংরক্ষণ প্রয়োজন এ সম্পর্কে জনগণকে সচেতন করা। ৮. নীতি নির্ধারণ ও প্রয়োগ: বর্তমান ও ভবিষ্যতের জন্য প্রাকৃতিক গ্যাস সুপরিকল্পিতভাবে ব্যবহার করা প্রয়োজন। এজন্য উপযুক্ত নীতি নির্ধারণ ও তার প্রয়োগ সুনিশ্চিত করা প্রয়োজন।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
এ ধরনের খনিজ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে অপচয়রোধ ও মিতব্যয়িতার ক্ষেত্র…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

