উদ্দীপকে উল্লিখিত শিল্পে নারী কর্মীদের অবদান ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাক শিল্পে নারী কর্মীদের অবদান নিচে আলোচনা করা হলো- বৈদেশিক মুদ্রা অর্জন: তৈরি পোশাক হচ্ছে বিশ্ব বাজারের সর্বাধিক চাহিদা সম্পন্ন পণ্য। নারী কর্মীরা যে পোশাক তৈরি করছে তা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা (২০২২-২৩ অর্থবছরে আয় ৪৮.০৯ বিলিয়ন মার্কিন ডলার) অর্জন করা সম্ভব হচ্ছে। রপ্তানি সম্প্রসারণ: নারী কর্মীদের অবদানের ফলে প্রচুর পরিমাণে পোশাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে এবং তা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাজার সম্প্রসারিত হয়েছে। দীর্ঘ সময় শ্রম: বাংলাদেশের পোশাক শিল্পের নারী কর্মীরা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করেন। মাঝে মাঝে প্রয়োজনে নির্ধারিত সময়ের অতিরিক্ত (ওভার টাইম) কাজও তারা করেন মানসম্পন্ন পোশাক তৈরি: নারী কর্মীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায়, দক্ষতার সাথে, যত্ন নিয়ে পোশাক তৈরি করছে। ফলে আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন পোশাক সরবরাহ করা সম্ভব হচ্ছে। সস্তা শ্রম: বাংলাদেশের নারী কর্মীরা খুব কম মজুরিতে অধিক শ্রম দিয়ে পোশাক তৈরির কাজ করছে। সহজে শ্রম প্রাপ্তি: পুরুষের তুলনায় নারী কর্মী সহজে পাওয়া যায়। দক্ষ শ্রমিকের পাশাপাশি আধাদক্ষ ও অদক্ষ নারী শ্রমিক প্রাপ্তির ফলে এ শিল্পের বিকাশ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। পরিশেষে বলা' যায়, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রাণ। তাই এই শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের মজুরি বৃদ্ধি করাসহ প্রয়োজনীয় সুবিধাদি প্রদান করা উচিত।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পে নারী কর্মীদের অবদান ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

