বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত শক্তি সম্পদটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শক্তি সম্পদটি হলো কয়লা। বাংলাদেশের অর্থনীতিতে কয়লার গুরুত্ব অনেক। কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কয়লা পুড়িয়ে জল থেকে উদ্ভূত বাষ্পের সাহায্যে টারবাইন ঘুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। বিভিন্ন প্রকার শিল্পে কয়লার প্রত্যক্ষ ব্যবহার লক্ষণীয়। কয়লা থেকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন সার তৈরি করা হয়। যা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ইটভাটা, শিল্পকারখানা প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। বনজ সম্পদ রক্ষায় কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কয়লাকে শক্তি সম্পদ হিসেবে ব্যবহার করে বহু শিল্পকারখানা গড়ে উঠেছে। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রও কয়লার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কয়লার গুরুত্ব রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত শক্তি সম্পদটির গুরুত্ব ব্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

