উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজ সম্পদটি পেট্রোলিয়াম বা খনিজ তেল। পেট্রোলিয়াম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। মূলত পরিবহন ও শিল্পে জ্বালানি তথা শক্তির উৎস হিসেবে খনিজ তেলের ভূমিকা এটিকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে। বিশ্বে তেলসমৃদ্ধ দেশগুলো যথেষ্ট উন্নত; বিশেষ করে মধ্যপ্রাচ্য (যেমন- সৌদি আরব, কাতার)। এ অঞ্চলের খনিজ তেল বর্তমান বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খনি হতে উত্তোলিত অপরিশোধিত তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, নরওয়ে, রাশিয়া, ভেনিজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। এছাড়া আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, পেরু, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, জাপান বিশেষ উল্লেখযোগ্য। এর মধ্যে রপ্তানিতে সৌদি আরব প্রথম, রাশিয়া দ্বিতীয়, নরওয়ে তৃতীয় এবং আমদানিতে যুক্তরাষ্ট্র প্রথম, জাপান দ্বিতীয় এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো খনিজ তেল আমদানি করে। বস্তুত, শিল্পের উন্নয়ন ও বিকাশে জ্বালানি হিসেবে পেট্রোলিয়ামের বিকল্প নেই। মূলত খনিজ তেলের বাণিজ্য মধ্যপ্রাচ্য কেন্দ্রীক হওয়ায় খনিজটি মধ্যপ্রাচ্যে তরল সোনা' নামে পরিচিত। সুতরাং দেখা যাচ্ছে, বিশ্ব অর্থনীতিতে ও আন্তর্জাতিক বাণিজ্যে খনিজ তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

