উদ্দীপকে 'ক' চিহ্নিত দেশটির লৌহ আকরিক উৎপাদন ও বণ্টন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত দেশটি হলো অস্ট্রেলিয়া। নিচে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক উৎপাদন ও বণ্টন ব্যাখ্যা করা হলো- ওসেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া সর্ববৃহৎ দেশ। অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণে লৌহ ও আকরিক উৎপাদিত হয়। লৌহ আকরিক উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম। ২০১৯ সালে এর উৎপাদন ছিল ৯৩ কোটি মেট্রিকটন। এর নিউ সাউথ ওয়েলসের আয়রন মোনার্ক (Iron Monarch) এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার আয়রন নব (Iron Knob) লৌহ আকরিক উৎপাদনের জন্য প্রসিদ্ধ। ইদানীং এর পশ্চিমাংশের পার্বত্য অঞ্চলেও কতকগুলো লৌহখনি আবিষ্কৃত হয়েছে। পূর্বে অস্ট্রেলিয়ার অধিকাংশ লৌহ আকরিক জাপানে রপ্তানি করা হতো। বর্তমানে এ মহাদেশে লৌহ ও ইস্পাত কারখানা গড়ে ওঠায় রপ্তানির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। তাই বলা যায় অস্ট্রেলিয়ায় লৌহ আকরিক উৎপাদন ও বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত দেশটির লৌহ আকরিক উৎপাদন ও বণ্টন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

