উদ্দীপকে 'খ' খনিজের ব্যবহার বর্তমানে কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' খনিজটি হলো কয়লা যা কালো খনিজ হিসেবে ব্যবহৃত হয়। নিচে এর ব্যবহার কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হলো- কয়লার ব্যবহার বিস্তৃতি হলেও বর্তমানে কয়লার ব্যবহার কমে যাচ্ছে। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ও জলবিদ্যুতের তুলনায় কয়লার গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। বিশ্বের জ্বালানির জোগানে কয়লার ভূমিকা ১৯০০ সালে ৯৮% থেকে হ্রাস পেয়ে ২০১০ সালে মাত্র ৬০% হয়েছে। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাসের চেয়ে কয়লার তাপ ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক কম। কয়লার মোট ভরের মাত্র ১৫% তাপ উৎপন্ন হয়। ১২০০ মিটার পর্যন্ত গভীর খনি থেকে যান্ত্রিকভাবে কয়লা উত্তোলন, খাদ ভরাট করা, কয়লা শোধন ও শ্রমিকের নিরাপত্তায় ব্যয় বাহুল্যের জন্য কয়লার এককপ্রতি উত্তোলন ব্যয় তেল ও গ্যাসের তুলনায় অনেক বেশি। কয়লা খনিতে ধস, অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাস নির্গমন ও জল প্রবেশের ফলে বিপদের আশঙ্কা বেশি। কয়লা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, ছাই, কার্বনকণা, তাপ দ্বারা বায়ু, মাটি ও জল সরাসরি দূষিত হয়। তাই বলা যায়, এসব কারণে কয়লার ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'খ' খনিজের ব্যবহার বর্তমানে কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

