উদ্দীপকে 'ক' খনিজের শীর্ষ দেশের উৎপাদন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' খনিজটি হলো লৌহ আকরিক যার শীর্ষদেশ হলো অস্ট্রেলিয়া। নিচে এদেশের লৌহ আকরিক উৎপাদন ব্যাখ্যা করা হলো- ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী লৌহ আকরিক উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এদেশে লৌহ আকরিক উত্তোলনের পরিমাণ ছিল ৯৩০ মিলিয়ন মেট্রিক টন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আয়রন মোনার্ক এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার আয়রন নব লৌহ আকরিক উত্তোলনের জন্য প্রসিদ্ধ। এদেশের পশ্চিমাংশের -পার্বত্য অঞ্চলেও কতগুলো লৌহ আকরিক খনি আবিষ্কৃত হয়েছে।ওসেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া সর্ববৃহৎ দেশ। অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণে লৌহ ও আকরিক উৎপাদিত হয়। পূর্বে অস্ট্রেলিয়ার অধিকাংশ লৌহ আকরিক জাপানে রপ্তানি করা হতো। বর্তমানে এ মহাদেশে লৌহ ও ইস্পাত কারখানা গড়ে ওঠায় রপ্তানির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। তাই বলা যায় অস্ট্রেলিয়ায় লৌহ আকরিক উৎপাদন ও বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় অস্ট্রেলিয়া লৌহ আকরিক উত্তোলনে প্রসিদ্ধ।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' খনিজের শীর্ষ দেশের উৎপাদন বর্ণনা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

