উদ্দীপকে 'খ' শক্তি সম্পদটির বাংলাদেশে বণ্টন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' শক্তি সম্পদটি হলো কয়লা। নিচে বাংলাদেশে কয়লার বণ্টন আলোচনা করা হলো- পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো কয়লা। বহু বছর যাবৎ জ্বালানি হিসেবে এদেশে কয়লা ব্যবহার হচ্ছে। বাংলাদেশের কয়লা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। ১৯৫৯ সালে ভূপৃষ্ঠের অত্যধিক গভীরতায় সর্বপ্রথম কয়লা আবিষ্কৃত হয়। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)-এর অব্যাহত প্রচেষ্টায় ৪টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ কোম্পানি বি.এইচ.পি মিনারেলস আরও একটি কয়লাখনি আবিষ্কার করলে দেশে কয়লাখনির মোট সংখ্যা দাঁড়ায় ৫টিতে। আবিষ্কৃত সকল কয়লাখনিই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এরপর বাংলাদেশের কয়লাক্ষেত্রসমূহের মজুদের পরিমাণ (২০২০) তালিকায় দেওয়া হলো- ক্রম কয়লার ক্ষেত্র মজুত (মিলিয়ন টন) ০১ বড় পুকুরিয়া, দিনাজপুর ৩৯০ ০২ খালাসপীর, রংপুর ৬৮৫ ০৩ জামালগঞ্জ, জয়পুরহাট ৫৪৫০ ০৪ ফুলবাড়িয়া, দিনাজপুর ৫৭২ ০৫ দীঘিপাড়া, দিনাজপুর ৮৬৫
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'খ' শক্তি সম্পদটির বাংলাদেশে বণ্টন ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

