উদ্দীপকে 'ক' বলয়ে উত্তোলিত খনিজটির উৎপাদন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি মধ্যপ্রাচ্য। এ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ পেট্রোলিয়াম বা খনিজ তেল। নিচে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খনিজ তেল উৎপাদনের বর্ণনা দেওয়া হলো- i. সৌদি আরব: তেল উৎপাদনে সৌদি আরবের অবস্থান বর্তমান বিশ্বে দ্বিতীয়। সৌদি আরবের হাসা, সাকানিয়া, আবকাইক, দাম্মাম, মারজান, বারগান, হুফুফ, দাহবান, কুয়াতিক অঞ্চল খনিজ তেলের জন্য প্রসিদ্ধ। ii. ইরাক: ২০২০ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ প্রায় ৪.১১ মিলিয়ন ব্যারেল । কালফাইয়া, হারমিন, কিরকুক, মাজনুন ইরাকের বিখ্যাত তেলক্ষেত্র। iii. সংযুক্ত আরব আমিরাত: ২০২০ সালে বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, যার দৈনিক উত্তোলনের পরিমাণ ৩.৬৬ মিলিয়ন ব্যারেল। দেশটির মোট তেলের অধিকাংশই আবুধাবিতে মজুদ রয়েছে। iv. ইরান: এটি বিশ্বের অষ্টম তেল উৎপাদনকারী দেশ। ইরানের প্রধান তেল খনিগুলো মসজিদ-ই-সুলাইমান, লালী, নাফ: সাফিদ, আঘাজারি, হাফট কেল, হামদান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। দেশটিতে ২০২০ সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় ৩.০৮ মিলিয়ন ব্যারেল । কুয়েত: বিশ্বের দশম তেল উৎপাদনকারী দেশ হলো মধ্যপ্রাচ্যের কুয়েত। পৃথিবীর মোট সঞ্চিত তেলের প্রায় ৩.৪% এখানে বিদ্যমান। দেশটিতে ২০২০ সালে দৈনিক উৎপাদনের পরিমাণ প্রায় ২.৬৭ মিলিয়ন ব্যারেল। বারহান, মাগওয়া, আহামাদি এদেশের শ্রেষ্ঠ তেল উৎপাদন কেন্দ্র । vi. অন্যান্য: মধ্যপ্রাচ্যের অন্যান্য খনিজ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ওমান (১৯ তম), কাতার (১৩ তম), মিশর (২৮ তম), বাহরাইন, তুরস্ক প্রভৃতি।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' বলয়ে উত্তোলিত খনিজটির উৎপাদন বর্ণনা করো।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

