মানচিত্রে চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজ সম্পদটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: মানচিত্রে চিহ্নিত অঞ্চলটি হলো সিলেট অঞ্চল যেখানে প্রাপ্ত প্রধান খনিজ সম্পদটি হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস খুবই গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। নিচে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারিক গুরুত্ব তুলে ধরা হলো- বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ও কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। প্রাকৃতিক গ্যাস আমাদের শিল্পোন্নয়ন ও প্রাত্যহিক জীবনে বিরাট ভূমিকা রাখছে। আমাদের দেশে উৎপাদিত বিদ্যুতের ৪৩.২৮% গ্যাসভিত্তিক। (অর্থনৈতিক সমীক্ষা ২০২১)। বাংলাদেশের প্রকৃতি হতে প্রাপ্ত গ্যাস শুধু শিল্পের কাচামাল হিসেবেই ব্যবহৃত হয় না। এগুলো গৃহস্থালির জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে বাংলাদেশ সরকার প্রচুর অর্থ আয় করে থাকে, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়। বাংলাদেশের উন্নতির পেছনে প্রাকৃতিক গ্যাস প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। তাই বলা যায় যে, খনিজ সম্পদটি বাংলাদেশের জন্য একটি পুরত্বপূর অর্থনৈতিক সম্পদ।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
মানচিত্রে চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজ সম্পদটির গুরুত্ব ব্যাখ্যা কর।
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

