বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত খনিজ সম্পদটির হলো প্রাকৃতিক গ্যাস। নিচে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব ব্যাখ্যা করে হলো- বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ না হলেও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে এবং এ প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতার ওপর ভিত্তি করে এদেশে অনেক শিল্পকারখানা পরিচালিত হয়। ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। এভাবে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে প্রাকৃতিক গ্যাসের মতো খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এটি আমাদের শিল্পোন্নয়ন ও প্রাত্যহিক জীবনে বিরাট ভূমিকা রাখছে। আমাদের দেশে উৎপাদিত বিদ্যুতের ৯০.৬৬% গ্যাসভিত্তিক। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস শুধু শিল্পের কাঁচামাল হিসেবেই ব্যবহৃত হয় না। এগুলো গৃহস্থালিতে জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে কৃষি উন্নয়ন ও শিল্পোন্নয়ন সম্ভব হয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে। ফলে রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি হ্রাস পাচ্ছে। এছাড়া সার শিল্পের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস অধিক হারে ব্যবহার হচ্ছে। যা থেকে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। এবং দেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায় যে, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

