উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজটি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ – কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চল হলো মধ্যপ্রাচ্য যেখানে প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল।নিচে 'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজটি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ – কথাটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো- আন্তর্জাতিক বাণিজ্যে তেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দ্বিতীয়টি নেই। স্বল্প কয়েকটি দেশ তেল সম্পদে সমৃদ্ধ হওয়ায় এবং তেলের ব্যবহার বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। খনিজ তেল অপরিশোধিত ও পরিশোধিত উভয় প্রকারেই রপ্তানি করা হয়। অপরিশোধিত খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, মেক্সিকো, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি প্রধান। আর আমদানিকৃত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি প্রধান। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় খণিজ তেল বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তরল সম্পদ। কৃষি, শিল্প, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তেলের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। তাই সারাবিশ্ব ব্যাপীই এর আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজটি আন্তর্জাতিক বাণিজ্যে গুর…
উদ্দীপক

Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: মধ্যপ্রাচ্যের খনিজ তেলক্ষেত্র
তাই বলা যায় যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল সমৃদ্ধ যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি।উত্তর

