উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলের ইঙ্গিতকৃত খনিজ সম্পদটির বিশ্ব অর্থনীতিতে গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো মধ্যপ্রাচ্য যেখানে প্রধান খনিজ হলো খনিজ তেল। নিচে উক্ত খনিজ তেলের গুরুত্ব বর্ণনা করা হলো। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি শক্তির প্রায় ৫৬% আসে খনিজ তেল থেকে। অন্যান্য জ্বালানি শক্তি অপেক্ষা খনিজ তেল ব্যবহার সহজ, সুবিধাজনক ও সম্ভা। এজন্য বিশ্বজুড়ে এর চাহিদা অপরিমেয়। নিচে খনিজ তেলের বহুমুখী ব্যবহার আলোচনা করা হলো- G মোটরগাড়ি, বাস, ট্রাক, রেলগাড়ি, জাহাজ, বিমান প্রভৃতি চালাতে খনিজ তেল ব্যবহৃত হয়। সাবমেরিন, যুদ্ধবিমান, কামানবাহী গাড়ি, ট্যাঙ্ক প্রভৃতি চালানোর জন্য খনিজজাত তেল ব্যবহার করা হয়। ট্রাক্টর, হারভেস্টার, থ্রেশার, পাম্পসেট, জেনারেটর প্রভৃতি চালনার জন্য পেট্রোল, ডিজেল, কেরোসিন ব্যবহার করা হয়। কয়লা ছাড়াও ডিজেলের সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া শিল্পকারখানায় এর ব্যবহার রয়েছে। সুতরাং বলা যায়, খনিজ তেল এমন একটি সম্পদ যা দ্বারা বিশ্বের প্রতিটি দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এবং মানবকল্যাণে এর গুরুত্ব অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলের ইঙ্গিতকৃত খনিজ সম্পদটির বিশ্ব অর্থনীতি…
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

