উদ্দীপকে 'খ' ও 'গ' কারখানায় উৎপাদতি পণ্য হলো স্যানিটারে এবং দিয়াশলাই যেখানে ব্যবহৃত খনিজদ্বয় হলো যথাক্রমে চীনামাটি ও গন্ধক। নিচে চীনামাটি ও গন্ধকের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
চীনামাটি হলো সিরামিক শিল্পে ব্যবহূরিত একধরনের উন্নত মানের কাদা যা কেয়োলিন কাদা মনিক দিয়ে গঠিত। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন- নেত্রকোনার বিজয়পুর, শেরপুরের ভুরুংগা, চট্টগ্রামের হাটগাও কাঞ্চনপুর, এলাহাবাদ, দিনাজপুরের মধ্যপাড়ায় প্রভৃতি অঞ্চলে চীনামাটি পাওয়া গেছে। চীনামাটি থেকে বাসন, বৈদ্যুতিক ইনসুলেটর, স্যানিটারি সরঞ্জাম, কাগজ এবং বিভিন্ন রাসায়নিক শিল্পে এটি ব্যবহূত হয়। এটি বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে।
অপরদিকে গন্ধক বা সালফার প্রাচীনকাল থেকে পরিচিত একটি মৌলিক পদার্থ, এর বর্ণ হলুদ। অজৈব ও জৈব উভয় রসায়নে এটি পুরুত্বপূর্ণ। আতশবাজি, দিয়াশলাই, পরিশোধক, এ্যাসিড, বারুদ প্রভৃতি তৈরিতে গন্ধক ব্যাপকভাবে ব্যবহৃত হয়।