উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির মধ্যপ্রাচ্যে উৎপাদন ও বণ্টন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো খনিজ তেল। মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদন ও বণ্টন। বিশ্লেষণ করা হলো- সারণি: খনিজ তেল উৎপাদন (দৈনিক মিলিয়ন ব্যারেল) [চিত্র] উৎস: The World Fect Book -2016 ১. সৌদি আরব: তেল উৎপাদনে সৌদি আরবের স্থান বর্তমান বিশ্বে তৃতীয়। সৌদি আরবের খাওয়ার, সাফানিয়া, আবকহিক, দাম্মাম, মারজান, বারগান, হুফুফ বেরী, আবহাদরিয়া, আবু সায়াফা, কুয়াতিক অঞ্চল খনিজ তেলের জন্য প্রসিদ্ধ। ২. ইরাক: ২০২০ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ প্রায় ৪১১ লক্ষ ব্যারেল। মোসুল, খানাকিন, কিরকুক, মাজনুন ইরাকের বিখ্যাত তেলক্ষেত্র। ৩. ইরান: এটি বিশ্বের সপ্তম তেল উৎপাদনকারী দেশ। ইরানের প্রধান তেস খনিগুলো মসজিদ-ই-সুলাইমান, লালী, দেজফুল, কারমানশা, হামাদান, আগাজাবি, হাফতখেল, আবদান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ৩০৮ লক্ষ ব্যারেল। ৪. সংযুক্ত আরব-আমিরাত: ২০২০ সালে বিশ্বের অষ্টম তেল উৎপাদনকারী দেশ হলো সংযুক্ত-আরব আমিরাত। এখানে আবুধাবিতে মোট তেলের অধিকাংশ মজুদ রয়েছে। ৫. কুয়েত: বিশ্বের দশম তেল উৎপাদনকারী দেশ হলো কুয়েত। এখানে বারগান, মাগওয়া, আহমাদি প্রভৃতি অঞ্চলে উৎপাদন হয়। এখানে প্রায় ২৬৭ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়। সুতরাং বলা যায় যে, মধ্যপ্রাচ্যের উল্লিখিত দেশসমূহে বেশি পরিমাণ খনিজ তেল উৎপাদন হয়। এছাড়াও ওমান, কাতার, বাহরাইন প্রভৃতি দেশেও খনিজ তেল পাওয়া যায়।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির মধ্যপ্রাচ্যে উৎপাদন ও বণ্টন বিশ্লেষণ কর।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উৎস: The World Fect Book -2016
১. সৌদি আরব: তেল উৎপাদনে সৌদি আরবের স্থান বর্তমান বিশ্বে তৃতীয়। সৌদি আরবের খাওয়ার, সাফানিয়া, আবকহিক, দাম্মাম, মারজান, বারগান, হুফুফ বেরী, আবহাদরিয়া, আবু সায়াফা, কুয়াতিক অঞ্চল খনিজ তেলের জন্য প্রসিদ্ধ।
২. ইরাক: ২০২০ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ প্রায় ৪১১ লক্ষ ব্যারেল। মোসুল, খানাকিন, কিরকুক, মাজনুন ইরাকের বিখ্যাত তেলক্ষেত্র।
৩. ইরান: এটি বিশ্বের সপ্তম তেল উৎপাদনকারী দেশ। ইরানের প্রধান তেস খনিগুলো মসজিদ-ই-সুলাইমান, লালী, দেজফুল, কারমানশা, হামাদান, আগাজাবি, হাফতখেল, আবদান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ৩০৮ লক্ষ ব্যারেল।
৪. সংযুক্ত আরব-আমিরাত: ২০২০ সালে বিশ্বের অষ্টম তেল উৎপাদনকারী দেশ হলো সংযুক্ত-আরব আমিরাত। এখানে আবুধাবিতে মোট তেলের অধিকাংশ মজুদ রয়েছে।
৫. কুয়েত: বিশ্বের দশম তেল উৎপাদনকারী দেশ হলো কুয়েত। এখানে বারগান, মাগওয়া, আহমাদি প্রভৃতি অঞ্চলে উৎপাদন হয়। এখানে প্রায় ২৬৭ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়।
সুতরাং বলা যায় যে, মধ্যপ্রাচ্যের উল্লিখিত দেশসমূহে বেশি পরিমাণ খনিজ তেল উৎপাদন হয়। এছাড়াও ওমান, কাতার, বাহরাইন প্রভৃতি দেশেও খনিজ তেল পাওয়া যায়।
