উদ্দীপকে অঙ্কিত দেশটিতে প্রাপ্ত 'খ' চিহ্নিত খনিজটির ক্ষেত্রগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অঙ্কিত 'খ' চিহ্নিত খনিজ বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত, যা কয়লা। নিম্নে বাংলাদেশের কয়লার ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করা হলো: পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো কয়লা। বাংলাদেশের কয়লা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। ১৯৫৯ সালে ভূপৃষ্ঠের অত্যধিক গভীরতায় সর্বপ্রথম কয়লা আবিষ্কৃত হয়। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এর অব্যাহত প্রচেষ্টায় ৪টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ কোম্পানি BHP মিনারেলস আরও একটি কয়লাক্ষেত্র আবিষ্কার করে। আবিষ্কৃত মোট ৫টি কয়লাখনিই উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। কয়লাক্ষেত্রগুলো হলো: ১. বগুড়ার জামালগঞ্জ কয়লাক্ষেত্র, ২. দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র; এটি অন্যতম একটি কয়লাখনি। এখানে উত্তোলনযোগ্য মজুত ৬৪ মিলিয়ন টন। ৩. রংপুরের খালাশপীর কয়লাক্ষেত্র, ৪. রংপুরের দিঘীপাড়া কয়লাক্ষেত্র এবং ৫. রংপুরের ফলবাড়ি কয়লাক্ষেত্র। উক্ত অঞ্চলগুলোতে মোট প্রায় ২,০০০ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে অঙ্কিত দেশটিতে প্রাপ্ত 'খ' চিহ্নিত খনিজটির ক্ষেত্রগুলো ব্য…
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

