উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো খনিজ তেল। নিম্নে খনিজ তেলের গুরুত্ব ব্যাখ্যা করা হলো- কৃষিক্ষেত্রে: খনিজ তেলের ওপর আধুনিক কৃষি অনেকাংশে নির্ভরশীল। প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি পরিচালনা ও সংরক্ষণে বিভিন্ন ধরনের তেলের ব্যাপক ব্যবহার হয়। শক্তি উৎপাদনে: শক্তি উৎপাদনে খনিজ তেল ব্যবহৃত হয়। পূর্বে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যবহার হলেও এখন ডায়নামোতে খনিজ তেল ব্যবহার করা হয়। শিল্পকারখানায়: খনিজ তেলের ওপর ভিত্তি করেই বর্তমানে বিশ্বের বেশিরভাগ শিল্পকারখানায় ব্যবহৃত হয়। আবার কোথাও কোথাও উপজাত সামগ্রী কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন- পীচ, মোম, রং বার্নিশ, প্যারোফিন, কালি, ওষুধ, কৃত্রিম বস্ত্র ও তন্তু, প্রসাধনীসামগ্রী, রবার, ফিল্ম রাসায়নিক পদার্থ প্রভৃতি শিল্পে, খনিজ তেল উপজাত হিসেবে ব্যবহৃত হয় যা ঐ শিল্পের অগ্রগতিতে ভূমিকা রাখে। পরিবহন ক্ষেত্রে: মোটরগাড়ি, ট্রাক, রেলগাড়ি, লরী, জাহাজ, স্টিমার, বিমান, যুদ্ধাস্ত্রসহ যাবতীয় পরিবহনসামগ্রী চালনা করতে খণিজ তেলের প্রয়োজন। এসব পরিবহন না চললে শিল্পের কাঁচামাল ও উৎপাদিত পণ্য একস্থান হতে অন্যস্থানে এবং একদেশ হতে অন্যদেশে স্থানান্তর করা যেত না। এতে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতো। সুতরাং বলা যায়, বিশ্বের অর্থনীতিতে খনিজ তেল খুবই গুরুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির গুরুত্ব ব্যাখ্যা কর।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উৎস: The World Fect Book -2016
১. সৌদি আরব: তেল উৎপাদনে সৌদি আরবের স্থান বর্তমান বিশ্বে তৃতীয়। সৌদি আরবের খাওয়ার, সাফানিয়া, আবকহিক, দাম্মাম, মারজান, বারগান, হুফুফ বেরী, আবহাদরিয়া, আবু সায়াফা, কুয়াতিক অঞ্চল খনিজ তেলের জন্য প্রসিদ্ধ।
২. ইরাক: ২০২০ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ প্রায় ৪১১ লক্ষ ব্যারেল। মোসুল, খানাকিন, কিরকুক, মাজনুন ইরাকের বিখ্যাত তেলক্ষেত্র।
৩. ইরান: এটি বিশ্বের সপ্তম তেল উৎপাদনকারী দেশ। ইরানের প্রধান তেস খনিগুলো মসজিদ-ই-সুলাইমান, লালী, দেজফুল, কারমানশা, হামাদান, আগাজাবি, হাফতখেল, আবদান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। দেশটির দৈনিক উত্তোলনের পরিমাণ ৩০৮ লক্ষ ব্যারেল।
৪. সংযুক্ত আরব-আমিরাত: ২০২০ সালে বিশ্বের অষ্টম তেল উৎপাদনকারী দেশ হলো সংযুক্ত-আরব আমিরাত। এখানে আবুধাবিতে মোট তেলের অধিকাংশ মজুদ রয়েছে।
৫. কুয়েত: বিশ্বের দশম তেল উৎপাদনকারী দেশ হলো কুয়েত। এখানে বারগান, মাগওয়া, আহমাদি প্রভৃতি অঞ্চলে উৎপাদন হয়। এখানে প্রায় ২৬৭ লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়।
সুতরাং বলা যায় যে, মধ্যপ্রাচ্যের উল্লিখিত দেশসমূহে বেশি পরিমাণ খনিজ তেল উৎপাদন হয়। এছাড়াও ওমান, কাতার, বাহরাইন প্রভৃতি দেশেও খনিজ তেল পাওয়া যায়।
