'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান শক্তিসম্পদের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চল হলো বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলকে বুঝানো হয়েছে। এখানে প্রধান শক্তিসম্পদ হিসেবে প্রাকৃতিক গ্যাস রয়েছে। নিম্নে প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো: বিদ্যুৎ উৎপাদন: তাপ বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব রয়েছে। বাংলাদেশের কয়েকটি অঞ্চলে গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। খুলনা গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়া দেশের অন্য সব কেন্দ্রগুলো প্রাকৃতিক গ্যাসভিত্তিক করার ফলে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। শিল্পোন্নয়ন: শিল্পোন্নয়নে প্রাকৃতিক গ্যাসের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে, অর্থাৎ বাংলাদেশের শিল্পের উন্নতিতে প্রাকৃতিক গ্যাস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশে কয়লা ও পেট্রোলিয়ামের অভাব থাকায় শিল্পকারখানায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার অধিক। এছাড়া এ গ্যাস অনেক শিল্পকারখানায় জ্বালানি ও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে গ্যাস থেকে কৃত্রিম সুতা প্রস্তুতের ব্যবস্থা হচ্ছে। গ্যাস বাতির ব্যবহার: শিল্পের কাঁচামাল ও রান্নার কাজ ছাড়াও গ্যাস দ্বারা টিউবলাইট ও বাল্বের আলো জ্বালানো যায়। ফলে বিদ্যুতিক বাতির অনিশ্চয়তা গ্যাস বাতির সাহায্যে পূরণ করা যায়। গবেষণার কাজে: গবেষণার কাজে গ্যাস ব্যবহার সহজ ও সুলভ বিধায় গবেষণার ক্ষেত্রেও এ গ্যাস ব্যবহার করা হয়। আবার গ্যাস ব্যবহারের ফলে রান্নার তৈজসপত্র ও শিল্প গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিচ্ছন্ন থাকে। সুতরাং বলা যায় যে, কৃষি, গৃহস্থালি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস প্রভৃতি কাজে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার পরিলক্ষিত হয়। তাই উক্ত গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান শক্তিসম্পদের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

