উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানের ইঙ্গিতকৃত খনিজটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানের ইঙ্গিতকৃত খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস। উক্ত প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আলোচনা করা হলো- খনি হতে যে স্বাভাবিক গ্যাস নির্গত হয়, তাই প্রাকৃতিক গ্যাস। এ গ্যাস তেলের উপর ভাসমান। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেটের পাহাড়িয়া অঞ্চল অবস্থিত এবং তার উত্তরে হিমালয় পর্বতের ভঙ্গিল পর্বতমালার অংশবিশেষ থাকায় প্রকৃতিগত কারণেই এ অঞ্চলের মৃত্তিকার অভ্যন্তরে দীর্ঘকাল বিভিন্ন ধরনের উদ্ভিত ও প্রাণীর মৃত অংশ পচে অভ্যন্তরীণ তাপ ও চাপে এই গ্যাস সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক গ্যাস যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থালিতে আগুন জ্বালাতে, সারশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশ ভূপ্রকৃতিগত কারণে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ একটি অঞ্চল, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানের ইঙ্গিতকৃত খনিজটি ব্যাখ্যা কর।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

