মানচিত্রে [গণিত] চিহ্নিত খনিজ সম্পদটির অবস্থান বর্ণনা কর।
উত্তর: মানচিত্রে [গণিত] দিয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় অংশ দেখানো হয়েছে। এই অঞ্চলে যে খনিজ সম্পদটি পাওয়া যায় তা হলো প্রাকৃতিক গ্যাস। নিম্নে তা বর্ণনা করা হলো- বাংলাদেশের কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রহ্মণবাড়িয়া প্রভৃতি অঞ্চলে বেশিরভাগ গ্যাসক্ষেত্র অবস্থিত। প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটি সিলেটের হরিপুরে অবস্থিত। এ গ্যাসক্ষেত্রে মজুদকৃত গ্যাস রয়েছে ১০০.৯৫ বিলিয়ন ঘনফুট। (জানুয়ারি ২০২১)। ১৯৬২ সালে দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। গ্যাসক্ষেত্র দুটি হলো তিতাস গ্যাসক্ষেত্র ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্র। তিতাস গ্যাসক্ষেত্র যা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। এখানে ২০২১ এর তথ্যানুযায়ী ১৪৩৬.৫৪ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। কৈলাসটিলা গ্যাসক্ষেত্রটি সিলেটে অবস্থিত। এখানে ২০২৬.৩২ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। ১৯৬০ সালে মৌলভীবাজার জেলায় রশিদপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এখানে ১৭.৭৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। ১৯৬৯ সালে কুমিল্লায় বাখরাবাদ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এখানে ১২৩১.৫ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। ১৯৯৮ সালে হবিগঞ্জ জেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র অবস্থিত। এখানে ১২২৬.৭ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
মানচিত্রে চিহ্নিত খনিজ সম্পদটির অবস্থান বর্ণনা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

