উদ্দীপকের দেশের অধাতব খনিজ সম্পদসমূহের বণ্টন মানচিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশটি হলো বাংলাদেশ। উক্ত দেশের অধাতব খনিজগুলো হলো প্রাকৃতিক গ্যাস, কঠিন শিলা, খনিজ তেল, কয়লা, চীনামাটি প্রধান। নিচে বাংলাদেশের মানচিত্রে উপস্থাপন করে ব্যাখ্যা করা হলো- [চিত্র] বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, তবে কিছু কিছু অধাতব খনিজ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে লক্ষ্য করা যায়। উপরের মানচিত্র হতে লক্ষ করা যায়, বাংলাদেশের মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট প্রভৃতি অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে। এসব অঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো হলো-তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, জালালাবাদ, ফেঞ্চুগঞ্জ, কৈলাশটিলা, হরিপুর, রশিদপুর, কামতা, বেলাবো প্রভৃতি। এছাড়া ফেনী, বেগমগঞ্জ, সাঙ্গু, কুতুবদিয়া, শাহবাজপুর প্রভৃতি অঞ্চলেও প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। এছাড়া দিনাজপুর অঞ্চলের বড় পুকুরিয়া এলাকায় কয়লা খনি রয়েছে। সিলেটের হরিপুর এলাকায় খনিজ তেল পাওয়া যায়। অন্যদিকে উত্তরাঞ্চলের দিনাজপুরের মধ্যপাড়া, রংপুরের রানী পুকুর, শ্যামপুর, ফুলবাড়ি প্রভৃতি অঞ্চলে কঠিন শিলা পাওয়া যায়। সুতরাং বলা যায় যে, উপরের উল্লিখিত অঞ্চলগুলোতে অধাতব খনিজগুলো পাওয়া যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকের দেশের অধাতব খনিজ সম্পদসমূহের বণ্টন মানচিত্রের মাধ্যমে ব্য…
উদ্দীপক

সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, তবে কিছু কিছু অধাতব খনিজ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে লক্ষ্য করা যায়। উপরের মানচিত্র হতে লক্ষ করা যায়, বাংলাদেশের মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট প্রভৃতি অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে। এসব অঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো হলো-তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, জালালাবাদ, ফেঞ্চুগঞ্জ, কৈলাশটিলা, হরিপুর, রশিদপুর, কামতা, বেলাবো প্রভৃতি। এছাড়া ফেনী, বেগমগঞ্জ, সাঙ্গু, কুতুবদিয়া, শাহবাজপুর প্রভৃতি অঞ্চলেও প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে।
এছাড়া দিনাজপুর অঞ্চলের বড় পুকুরিয়া এলাকায় কয়লা খনি রয়েছে। সিলেটের হরিপুর এলাকায় খনিজ তেল পাওয়া যায়।
অন্যদিকে উত্তরাঞ্চলের দিনাজপুরের মধ্যপাড়া, রংপুরের রানী পুকুর, শ্যামপুর, ফুলবাড়ি প্রভৃতি অঞ্চলে কঠিন শিলা পাওয়া যায়।
সুতরাং বলা যায় যে, উপরের উল্লিখিত অঞ্চলগুলোতে অধাতব খনিজগুলো পাওয়া যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
