উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানের খনিজটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'ক' স্থানটি হলো দিনাজপুর যেখানে ইঙ্গিতকৃত খনিজটি হলো কয়লা। কয়লা হলো কার্বনের সমাবেশ। কার্বনের পরিমাণ বেশি হলে তাপ প্রদানের ক্ষমতাও অধিক হয়। সুতরাং তাপ প্রদানের ক্ষমতা দ্বারাই কয়লার গুণাগুণ বিচার করা হয়। গুণাগুণের বিচারে কয়লাকে অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট বা বাদামি এবং পীট কয়লা নামে শ্রেণিবিভাগ করা হয়। অ্যান্ট্রাসাইট জাতীয় কয়লা সর্বাপেক্ষা কঠিন ও উৎকৃষ্ট শ্রেণির। এ কয়লা ঘন কৃষ্ণবর্ণ, উজ্জ্বল ও ভারি। এটা কঠিন বলে সহজে প্রজ্বলিত হতে চায় না। তবে একবার প্রজ্বলিত হলে নীল আভাযুক্ত প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত জ্বলতে থাকে। এর মধ্যে শতকরা ৯৫ ভাগ কার্বন থাকে। বিটুমিনাস মধ্যম শ্রেণির কয়লা। এ কয়লা কৃষ্ণবর্ণের এবং ভঙ্গুর। এটা থেকে প্রচুর তাপ উৎপন্ন হয় কিন্তু সামান্য ধোঁয়া বের হয়। এর মধ্যে শতকরা ৮২ কার্বন, ৫ ভাগ হাইড্রোজেন থাকে। পৃথিবীর সঞ্চিত কয়লার শতকরা ৭৫ ভাগ এই শ্রেণির। লিগনাইট জাতীয় কয়লা হলো নিকৃষ্ট শ্রেণির। এ কয়লা নরম ও ভঙ্গুর। এর রং বাদামি বলে একে বাদামি কয়লাও বলে। এতে শতকরা ৬৫ ভাগ কার্বন থাকে। এতে জলীয়বাষ্প ও গ্যাসের পরিমাণ বেশি থাকায় তাপ প্রদানের শক্তি কম। পীট সবচেয়ে নিকূট শ্রেণির কয়লা। পীটকে ঠিক কয়লা বলা চলে না। কারণ, উদ্ভিদ কয়লায় রূপান্তরিত হওয়ার এটা প্রথম স্তর। এতে ৫৯% কার্বন থাকে এবং জ্বালালে খুব ধোঁয়া হয়।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানের খনিজটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

