উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্থানের খনিজদ্বয়ের ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানে কয়লা এবং 'খ' চিহ্নিত স্থানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। উক্ত দুটি খনিজের ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- জ্বালানি হিসেবে: কয়লা ও প্রাকৃতিক গ্যাস উভয়ই জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।' শিল্প পরিচালনা: কয়লা ও প্রাকৃতিক গ্যাস শক্তি সম্পদ হিসেবে ব্যবহৃত হয় এবং কোনো কোনো শিল্পে খনিজ দুটি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন- প্রাকৃতিক গ্যাস দ্বারা ইউরিয়া সার তৈরি করা হয়। আবার কয়লা গ্রাফাইটে রূপান্তরিত করা হয়। শক্তি উৎপাদন: বাষ্পীয় শক্তি উৎপাদনে কয়লা ও প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়ে থাকে। তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লা ও প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে এবং উৎপাদিত বিদ্যুৎ নানা ধরনের শিল্পের উৎপাদনক্ষেত্রে শক্তি হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্পে ব্যবহার: কয়লা লৌহ ও ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিক প্রাকৃতিক গ্যাস সার কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। উপজাত দ্রব্য: কয়লা হতে অনেক রকমের উপজাত দ্রব্য তৈরি করা হয়। যেমন- আলকাতরা, পীচ, অ্যামোনিয়া, ন্যাপথলিন, স্যাকারিন, বার্নিশ, কৃত্রিম রং ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক গ্যাস হতে কৃত্রিম বস্তু, অ্যালকোহল, অন্যান্য নানাবিধ রাসায়নিক দ্রব্য উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। সুতরাং বলা যায় যে, কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্থানের খনিজদ্বয়ের ব্যবহারিক গুরুত্ব বিশ…
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

