মানচিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজদ্রব্যটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চল হলো মধ্যপ্রাচ্য। এ অঞ্চলের প্রধান খনিজ দ্রব্যটি হলো 'খনিজ তেল বা পেট্রোলিয়াম। নিচে উক্ত খনিজদ্রব্যটি ব্যাখ্যা করা হলো- সাধারণভাবে ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলিত তেলকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলে। এটি এক প্রকার খনিজ পদার্থ। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলাস্তরে চাপা পড়ে দীর্ঘদিনের রাসায়নিক প্রক্রিয়ায় পেট্রোলিয়াম বা খনিজ তেল সৃষ্টি হয়। এ খনিজ তেল সাধারণত হলদে সবুজ থেকে কালচে বাদামি রঙের হয়। খনিজ তেল বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদ। আধুনিক যুগে খনিজ তেল একটি অতীব প্রয়োজনীয় সামগ্রী। শক্তি, আলো, তাপ উৎপাদনের জন্য তেল অত্যন্ত প্রয়োজনীয়। এটি পরিশোধিত করে গ্যাসোলিন, ডিজেল গ্যাস, কেরোসিন, পিচ্ছিলকারক তেল প্যারাফিন প্রভৃতি পাওয়া যায়। রেলগাড়ি, মোটরগাড়ি, জাহাজ, বিমান ইত্যাদি চালাতে পেট্রোল, ও ডিজেল ব্যবহৃত হয়। সুতরাং বলা যায়, খনিজ তেল মানব সভ্যতার জন্য খুবই প্রয়োজন।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
মানচিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজদ্রব্যটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

