উদ্দীপকে উল্লিখিত খনিজের ভূ-রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মধ্যপ্রাচ্যের খনিজ তেলের ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা বলা হয়েছে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। পেট্রোলিয়াম বা জ্বালানি তেল বর্তমানে মধ্যপ্রাচ্য সংজ্ঞায়নে বিশেষ ভূমিকা রেখেছে। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে রাশিয়া কর্তৃক তৈলকূপ খননের সময় থেকেই যে তেলের এই গুরুত্ব জ্বালানি হিসেবে আরম্ভ হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ভৌগোলিক পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগর, পারস্য উপসাগর, লোহিত সাগরের মাঝখানে অবস্থিত দেশগুলোকে অন্তর্ভুক্ত করেছে। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের মতো ঘটনাগুলোর সঙ্গে সংযোগের কারণে অঞ্চলটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশসমূহের তেল সম্পদ এতই বিস্তৃত যে, বিশ্বের তেল উৎপাদনের শতকরা ৬০ ভাগের বেশি তেল এই দেশসমূহে আহরিত হয়। তেল ক্ষেত্রসমূহের বেশিরভাগ পাইপলাইনই পারস্য উপসাগর ও ভূমধ্যসাগর মধ্যস্থিত এলাকা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। উপলব্ধি এবং বাস্তবতার নিরিখেই বর্তমানে মধ্যপ্রাচ্যের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব এবং এই গুরুত্বের ওপর নির্ভর করেই আন্তঃরাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মধ্যপ্রাচীয় নীতি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উপসাগরীয় ৬টি আরব দেশে বিশ্বের মোট ৬০ ভাগের বেশি তেল মজুত আছে। তেল বাণিজ্যের মূল শক্তি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশ এখন ব্যবসা-বাণিজ্যের বহুমুখীকরণ করছে। এ অঞ্চলে বিশ্বের জ্বালানি তেলের ৩৬ শতাংশ উৎপাদিত হয়। আর বিশ্বে যত তেল রপ্তানি হয় তার ৪৬ শতাংশই মধ্যপ্রাচ্য থেকেই হয়। তাই উক্ত অঞ্চলের খনিজ সম্পদের ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খনিজের ভূ-রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

