উদ্দীপকের 'ক' দেশটির অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। 'খনিজ পদার্থ দ্বারা সার ও কীটনাশক তৈরি করা হয়। আবার বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতিও তৈরি করা হয়। খনিজ পদার্থ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন- প্রাকৃতিক গ্যাস শুধু শিল্পের জ্বালানি হিসেবেই ব্যবহৃত হয় না; বরং রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়। খনিজ সম্পদের ওপর ভিত্তি করে অনেক ছোট-বড় কলকারখানা গড়ে উঠেছে। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ও কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যা আমাদের শিল্পোন্নয়ন ও প্রাত্যহিক জীবনে বিরাট ভূমিকা রাখছে। গৃহস্থালির জ্বালানি হিসেবে কয়লা, প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে প্রাপ্ত নুড়িপাথর ও কঠিন শিলা রেললাইন, রাস্তাঘাট, পুল ও কালভার্ট ইত্যাদি নির্মাণ ও মেরামতে ব্যবহৃত হয়ে থাকে। খনিজ সম্পদ ব্যবহারের ফলে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পায় ফলে বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয় না। এতে আমদানি ব্যয় হ্রাস পায়। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের দান অপরিসীম- উক্তিটি যথার্থ।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' দেশটির অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক

সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, তবে কিছু কিছু অধাতব খনিজ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে লক্ষ্য করা যায়। উপরের মানচিত্র হতে লক্ষ করা যায়, বাংলাদেশের মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট প্রভৃতি অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে। এসব অঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো হলো-তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, জালালাবাদ, ফেঞ্চুগঞ্জ, কৈলাশটিলা, হরিপুর, রশিদপুর, কামতা, বেলাবো প্রভৃতি। এছাড়া ফেনী, বেগমগঞ্জ, সাঙ্গু, কুতুবদিয়া, শাহবাজপুর প্রভৃতি অঞ্চলেও প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে।
এছাড়া দিনাজপুর অঞ্চলের বড় পুকুরিয়া এলাকায় কয়লা খনি রয়েছে। সিলেটের হরিপুর এলাকায় খনিজ তেল পাওয়া যায়।
অন্যদিকে উত্তরাঞ্চলের দিনাজপুরের মধ্যপাড়া, রংপুরের রানী পুকুর, শ্যামপুর, ফুলবাড়ি প্রভৃতি অঞ্চলে কঠিন শিলা পাওয়া যায়।
সুতরাং বলা যায় যে, উপরের উল্লিখিত অঞ্চলগুলোতে অধাতব খনিজগুলো পাওয়া যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
