মানচিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজদ্রব্যটির মধ্যপ্রাচ্য বলয়ের উৎপাদন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' বলয় বলতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বোঝানো হয়েছে। উক্ত অঞ্চলের দেশগুলোতে খনিজ সম্পদ হিসেবে খনিজ তেল পাওয়া যায়। নিম্নে উক্ত অঞ্চলের খনিজ তেলের উৎপাদন বর্ণনা করা হলো- ১. সৌদি আরব: সৌদি আরব খনিজ তেল সঞ্চয় ও উত্তোলনে বিশ্বে ২য় অবস্থানে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে ১ম অবস্থানে রয়েছে। এখানে মোট ১৪টি তেলক্ষেত্র প্রধান। এসব তেলক্ষেত্র থেকে দৈনিক ১২.৪ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হয়ে থাকে। ২. ইরাক: ইরাক হলো মধ্যপ্রাচ্যের অন্যতম তেলসমৃদ্ধ দেশ। এটি মধ্যপ্রাচ্যের মধ্যে ২য় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এদেশের তেলক্ষেত্রসমূহ হতে দৈনিক ৪.৪ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হয়ে থাকে। ৩. ইরান: ইরান তেল সম্পদে বিশ্বে পঞ্চম এবং মধ্যপ্রচ্যের মধ্যে ৩য় অবস্থানে রয়েছে। এদেশের তেলক্ষেত্রসমূহে দৈনিক ৪.২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হয়ে থাকে। ৪. সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে দৈনিক ৩.৮ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হয়ে থাকে। ৫. কুয়েত: পৃথিবীর মোট সঞ্চিত তেলের প্রায় ১৬ শতাংশ এ ক্ষুদ্র দেশটিতে সঞ্চিত হয়। কুয়েত দৈনিক প্রায় ৩.১৮ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।। সুতরাং বলা যায় যে, উল্লিখিত দেশসমূহ তেল উত্তোলন করে মধ্যপ্রাচ্যের তেল সম্পদে সমৃদ্ধ করেছে।,
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
মানচিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজদ্রব্যটির মধ্যপ্রাচ্য বলয়ে…
উদ্দীপক

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

