উদ্দীপকের শেষ উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষ উক্তিটি হলো "পৃথিবীর যেসব দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ সে সব দেশ শিল্পে উন্নত"। প্রকৃতির স্বাভাবিক নিয়মে ভূপৃষ্ঠে অথবা ভূ-অভ্যন্তরে শিলান্তরের মধ্যে বিভিন্ন প্রকার শিলার উপাদান অথবা যুগ যুগ ধরে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে পরিবর্তিত হয়ে খনিজ পদার্থের সৃষ্টি হয়। মূল্যবান কিছু খনিজ সম্পদের মধ্যে উদ্দীপকে উল্লিখিত তেল, গ্যাস ও কয়লা অন্যতম। নিচে এসব খনিজ সম্পদের গুরুত্ব আলোচনা করা হলো: i. বিশ্বের মোট ব্যবহৃত শক্তি সম্পদের প্রায় ৫৬ শতাংশ আসে খনিজ তেল থেকে। গৃহ আলোকিত করা থেকে শুরু করে যন্ত্রাংশ, কারখানার চাকায় শক্তি জোগাচ্ছে খনিজ তেল। পিচ্ছিলকারক পদার্থ হিসেবে এর কোনো বিকল্প নেই। ii. প্রাকৃতিক গ্যাসের তাপসহনীয় ক্ষমতা, স্বল্প উত্তোলন ব্যয়, সহজে ও স্বল্প ব্যয়ে পাইপ লাইনের মাধ্যমে পরিবহন এবং পরিবেশগত সুবিধার কারণে এর গুরুত্ব অপরিসীম। জ্বালানি ও রাসায়নিক সার উৎপাদনে কাঁচামাল হিসেবে, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার স্থলে প্রাকৃতিক গ্যাস, শিল্পকারখানায় জ্বালানি হিসেবে, ইউরিয়া সার, কৃত্রিম বস্ত্র, অ্যালকোহল উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার এর গুরুত্ব বৃদ্ধি করে। iii. প্রাচীনকাল থেকেই মানুষ কয়লার ব্যবহার জানে। জ্বালানি হিসেবে, গৃহস্থালির কাজে, লৌহ ও ইস্পাত শিল্পের বিকাশে, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কয়লার ব্যবহার অত্যন্ত গুরুত্ব বহন করে। পৃথিবীর, উন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নতির মূলে রয়েছে সেখানকার খনিজ সম্পদ। শিল্পকারখানা গড়ে তুলতে (আকরিক লৌহ), জ্বালানি হিসেবে ও যানবাহন চালাতে (গ্যাস, তেল) খনিজ সম্পদ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাই কোনো দেশের অর্থনৈতিক সচ্ছলতা, শিল্প ও বাণিজ্যের অগ্রগতিতে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। খনিজ সম্পদের গুরুত্ব সম্পর্কিত উপরের আলোচনা থেকে বলা যায় যে, পৃথিবীর যে সব দেশ খনিজ সম্পদে সম্পৃদ্ধ সেসব দেশ শিল্পে উন্নত।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকের শেষ উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

