ঠিকাদারি ব্যবসায় ইকবাল সাহেব নিজেকে সম্পৃক্ত করার সিদ্ধান্তটি কতটুকু যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ইকবাল সাহেবের ইটভাটার পাশাপাশি সড়ক নির্মাণে ঠিকাদার ব্যবসায় নিজেকে সম্পৃক্ত রাখা অনেকাংশেই যুক্তিযুক্ত। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো- যেহেতু ইকবাল সাহেব ইটভাটার মালিক এবং জ্বালানি হিসেবে তিনি তার স্থানীয় শক্তি সম্পদ তথা কয়লা ব্যবহার করেন। সেকারণে তিনি এই কয়লা অনেকটা সাশ্রয়ী মূল্যে এবং কম পরিবহন খরচে ক্রয় করতে পারবেন। আমরা জানি সড়ক নির্মাণে যে পীচ ও আলকাতরা প্রয়োজন তা আসে কয়লা থেকে। ইকবাল সাহেবের বাড়ি ও ইটভাটাটি বড় পুকুরিয়া কয়লা খনির নিকটে হওয়ায় তিনি সড়ক নির্মাণের এই কাঁচামাল সহজে এবং স্বল্প মূল্যে অন্যদের চেয়ে সাশ্রয়ে নিতে পারবেন। ফলে সড়ক নির্মাণের ক্ষেত্রে দূরবর্তী ঠিকাদারের চেয়ে ইকবাল সাহেব কাঁচামালের সহজলভ্যতার কারণে এই পেশায় নিজেকে সম্পৃক্ত রাখতে পারা অনেকটাই যুক্তিযুক্ত হবে বলে মনে করি।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
ঠিকাদারি ব্যবসায় ইকবাল সাহেব নিজেকে সম্পৃক্ত করার সিদ্ধান্তটি কতটুক…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

