উদ্দীপকের 'ক' ও 'খ' এলাকার খনিজদ্বয়ের ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত স্থানটি হলো দিনাজপুর ও সিলেট যেখানে ইঙ্গিতকৃত খনিজদ্বয় হলো কয়লা ও প্রাকৃতিক গ্যাস। উভয় অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারিক দিক বিবেচনায় উল্লিখিত খনিজ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কয়লা পুড়িয়ে জল থেকে উদ্ভূত বাষ্পের সাহায্যে টারবাইন ঘুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। বিভিন্ন প্রকার শিল্পে কয়লায় প্রত্যক্ষ ব্যবহার লক্ষণীয়। কয়লা থেকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন সার তৈরি করা হয়। যা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ইটভাটা শিল্পকারখানা প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। বনজ সম্পদ রক্ষায় কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ফেঞ্চুগঞ্জের সার কারখানায় ও ছাতকের সিমেন্ট কারখানায় হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। ঘোড়াশালের সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কীটনাশক, ওষুধ, রাবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস তেলের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। যেমন- সিদ্ধিরগঞ্জ, আশুগঞ্জ, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ব্যবহৃত হয়। এছাড়াও গৃহস্থালি, যানবাহন ও বাণিজ্যিক কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। সুতরাং কৃষির উন্নতি, বিদ্যুৎ উৎপাদন; বৈদেশিক মুদ্রায় ব্যয় হ্রাস, বনজ সম্পদ রক্ষা ও পরিবেশ রক্ষায় কয়লা ও প্রাকৃতিক গ্যাসের পৃথক পৃথক ভূমিকা রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 5 : খনিজ ও শক্তি সম্পদ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' এলাকার খনিজদ্বয়ের ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

